• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩ মাস পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ১০:০২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

প্রায় তিন মাস বিরতির পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক বসবে।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং সাম্প্রতিক ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এর আগে সর্বশেষ ৯ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে একই কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকেও সভাপতিত্ব করেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এই বৈঠককে দলীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী