• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঢাকায় শুরু ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ১২:২১ পি.এম.
প্রধান অতিথির বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম-ছবি-ভিওডি বাংলা

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এ দুই দিনব্যাপী ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস শুরু হয়েছে। “কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য তরুণ বিজ্ঞানীরা” প্রতিপাদ্য নিয়ে ০৪-০৫ এপ্রিল অনুষ্ঠিত এই কংগ্রেসে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক গবেষণা, উদ্ভাবন এবং সম্ভাবনা তুলে ধরবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মন্ত্রী বলেন, তরুণ বিজ্ঞানীদের অংশগ্রহণ দেশের বৈজ্ঞানিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে। তিনি আরও বলেন, সরকার STEM শিক্ষার প্রসার, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ এবং স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে কাজ করছে। মন্ত্রী তরুণদের আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের গবেষণা ও উদ্ভাবন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি জানান, দেশে AI-এর অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প খাতে AI-এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত নীতি ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা জীবন ও কর্মক্ষেত্রে পরিবর্তন আনছে। তিনি উল্লেখ করেন, দেশের তরুণ বিজ্ঞানীরাই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি।

কংগ্রেসে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দেশজুড়ে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. জেড এন তাহমিদা বেগম। স্বাগত বক্তব্য প্রদান করেন কংগ্রেসের চেয়ারপারসন মেজর জেনারেল (অব.) প্রফেসর ড. এ এস এম মতিউর রহমান। শুরু বক্তব্য দেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর সেক্রেটারি প্রফেসর ড. ইয়ারুল কবির।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণ বিজ্ঞানীদের মধ্যে গবেষণার আগ্রহ বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের উদ্ভাবন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. জেড এন তাহমিদা বেগম (BAS)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসের চেয়ারপারসন মেজর জেনারেল (অব.) প্রফেসর ড. এ এস এম মতিউর রহমান।

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর সেক্রেটারি প্রফেসর ড. ইয়ারুল কবির অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য,“কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য তরুণ বিজ্ঞানীরাe” প্রতিপাদ্য নিয়ে ০৪-০৫ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ কংগ্রেসের আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি।

এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, তরুণ বিজ্ঞানী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী