• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি, আসছে সমাধান

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

তাজিংডং, কেওক্রাডং না-কি সাকা হাফং? কোনটি দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? এ নিয়ে দীর্ঘ দিন ধরে চলছে বিতর্ক। যা অবসানে কাজ শুরু করেছে বাংলাদেশ জরিপ অধিদপ্তর। এর মাধ্যমে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নিয়ে দীর্ঘদিনের বিতর্কের নিষ্পত্তি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আজ শনিবার (৪ এপ্রিল) অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি তা সরকারিভাবে নির্ধারণের জন্য বাংলাদেশ জরিপ অধিদপ্তরের একটি অভিজ্ঞ জরিপদল ৪-১২ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় অবস্থিত পাহাড়গুলো পরিমাপ করে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু নির্ণয় করবে।

জরিপ অধিদপ্তর আধুনিক জিওডেটিক পদ্ধতি ও উন্নত গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম (জিএনএসএস) প্রযুক্তি ব্যবহার করে দেশের সর্বোচ্চ শৃঙ্গের গড় সমুদ্রতল হতে উচ্চতা (এমএসএল) নির্ধারণের লক্ষ্যে একটি সমন্বিত জরিপ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালনা করবে। যার লক্ষ্য সর্বোচ্চ শৃঙ্গের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং গড় সমুদ্রতল হতে উচ্চতা (এমএসএল) উভয় ক্ষেত্রেই সেন্টিমিটার স্তরের নির্ভুলতা নিশ্চিত করা।

জরিপ কার্যক্রমে নেতৃত্ব দিবেন অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার। তত্ত্বাবধানে থাকছেন উপপরিচালক দেবাশীষ সরকার।

জরিপ কার্যক্রমের জন্য সদ্য প্রস্তুতকৃত জিওড মডেলের মাধ্যমে জিএনএসএস রিসিভার হতে প্রাপ্ত ‘ইল্লিপসয়েড হাইট’ থেকে পর্বতশৃঙ্গের এমএসএল উচ্চতা নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব। জরিপ দলটি বান্দরবান জেলার থানচি, রেমাক্রি, রুমা ও তিন্দু ইত্যাদি দুর্গম এলাকায় গমন করে ডুয়াল ফ্রিকোয়েন্সি জিএনএসএস রিসিভার, আরটিকে রিসিভার, টোটাল স্টেশন, লেভেল মেশিন, জিএনএসএস সিওআরএস এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়গুলোর চূড়ার উচ্চতা নির্ণয় করবে।

ভিওডি বাংলা/আরআর/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী