মধ্যপ্রাচ্য ‘নরক হবে’— যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসী হামলা অব্যাহত রাখলে পুরো মধ্যপ্রাচ্য তাদের জন্য ‘নরকে পরিণত হবে’— এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
শনিবার দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফগারি এ সতর্কবার্তা দেন।
এর আগে একই দিন ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না এলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’।
ট্রাম্পের এ হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরানের প্রতিরক্ষা বাহিনী। তারা জানায়, যেকোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে এবং এর পরিণতি গোটা অঞ্চলের জন্য ভয়াবহ হতে পারে।
সূত্র : রোয়া নিউজ
ভিওডি বাংলা/আ







