• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া-ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক    ৫ এপ্রিল ২০২৬, ০৫:০৪ এ.এম.
ইন্দোনেশিয়া-এর উত্তরাঞ্চল এবং ফিলিপাইন ৬ মাত্রার ভূমিকম্প। ছবি: সংগৃহীত

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া-এর উত্তরাঞ্চল এবং ফিলিপাইন। শনিবার দুপুরে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফিলিপাইনের মিন্দানাও দ্বীপ এলাকায়, যা তালাউদ দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠের প্রায় ৯৯ কিলোমিটার গভীরে এর কেন্দ্র ছিল।

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় তালাউদ দ্বীপ এলাকায় সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়।

দুই দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটি শক্তিশালী হলেও এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভৌগলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অন্তর্ভুক্ত। ফলে এ ধরনের ভূমিকম্প সেখানে প্রায় নিয়মিত ঘটনা।

উল্লেখ্য, চলতি শতকে ইন্দোনেশিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ঘটে ২০০৪ সালে। ৯ দশমিক ১ মাত্রার সেই ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে দেশটিতে ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

সূত্র: এএফপি, এনডিটিভি

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের