হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন অপরাধে সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (৪ এপ্রিল) দিনব্যাপী হাজারীবাগ থানার আওতাধীন বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। অভিযানকালে তাদের কাছ থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা, ২৪ পুরিয়া গাঁজা এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এমন বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
ভিওডি বাংলা/জা







