• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যন্ত্র আছে, চিকিৎসক নেই, অচল অপারেশন থিয়েটার

নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৫ এপ্রিল ২০২৬, ০১:২৭ পি.এম.
৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকট-ছবি-ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার প্রায় ৪ লাখ মানুষের একমাত্র সরকারি হাসপাতাল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘদিন ধরে চিকিৎসক ও নার্সের অভাবে সেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে গাইনি, সার্জারি, শিশু, চর্মরোগ, অর্থোপেডিক্স ও মেডিসিনে ২৩টি পদের মধ্যে ৭টি শূন্য। কনসালটেন্টের ১০টির মধ্যে আছে মাত্র ১ জন। নার্স ৩৫ পদের বিপরীতে আছে ১৯ জন, যার মধ্যে মাতৃত্বকালীন ছুটিতে ৩ জন।

এনেস্থেসিয়ার চিকিৎসক না থাকায় অপারেশন থিয়েটার ব্যবহার অচল, সিজারসহ ছোটখাটো অপারেশনও করা যাচ্ছে না। ১ জন রেডিওলজিস্টের অভাবে এক্স-রে মেশিনও চালু করা সম্ভব নয়। ফলে, হাসপাতালের যন্ত্রপাতি থাকা সত্ত্বেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাসিরনগরের সাধারণ মানুষ। 

প্রতিদিন হাসপাতালের বহিঃবিভাগে ৩০০-৪০০ রোগী সেবা নিতে আসেন। রোগীদের মধ্যে মহিলা ও শিশু সংখ্যাই বেশি। রোগীরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা পাওয়ার জন্য অপেক্ষা করেন। ৭০ বছর বয়সী জমিলা খাতুন বলেন, “কোমরের বেদনা নিয়ে এসেছি, কিন্তু ডাক্তার নাই, কী করব বাড়ি ফিরে যাচ্ছি।” চর্মরোগে চিকিৎসা নিতে আসা একজন বলেন, “ডাক্তার নাই, বাড়ি ফিরে যাচ্ছি।” 

হাসপাতালে গিয়ে দেখা গেছে শষ্যা সংকটের কারণে হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া ঔষধ সংকটতো নিত্যদিনের ব্যাপার।

বর্তমান সময়ে হঠাৎ করে  হাম রোগের উপসর্গ দেখা দেওয়াতে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন ২০-২৫ জন হামের উপ-সর্গ নিয়ে হাসপাতালে আসে নমুনা সংগ্রহ করে ঢাকাতে প্রেরণ করতে হয়। হামের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায় বলেন, এ পর্যন্ত ৪ জন হামের রোগী ভর্তি করা হয়েছে। এর সংখ্যা বাড়তে পারে। তিনি বলেন যে, হাম উপসর্গ নিয়ে ৪ জন বাচ্চা ভর্তি আছে, এরই মধ্যে ৩ জনের নমুনা ঢাকায় প্রেরণ করেছি, আরও এক জনের নমুনা পাঠানো হবে। হামের রোগী বাচ্চা যারা আসবে তাদের জন্য আমরা হাম কর্ণার চালু করেছি। উপসর্গ নিয়ে যারা আসবে, তাদের ঐ কর্ণারে ভর্তি রাখার চেষ্টা করছি।

বহিঃবিভাগেও হাম সদৃশ্য উপসর্গ নিয়ে আসছে, তাদের কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে। চিকিৎসকরাও কাউন্সিলিংকরছে, আমরা সেখান থেকেও নমুনা সংগ্রহ করার চেষ্টা করছি।

হাসপাতালের সার্বিক বিষয় নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অদিতি রায় জানান, আমি নতুন যোগদান করেছি, দায়িত্ব পাওয়ার পর থেকেই হাসপাতালের সেবার মান উন্নত করার চেষ্টা করে যাচ্ছি। 

কিন্তু চিকিৎসকের অনেক পদ শূন্য, ঔষধ সংকট, অপারেশন থিয়েটার সচল থাকলেও এনেস্থিসিয়ার অভাবে সিজার অপারেশন করা যাচ্ছে না। ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করেছি। আশা করি কিছু দিনের মধ্যেই হয়তো চিকিৎসক সংকট দূরীভূত হবে। বর্তমান সরকার এ বিষয়ে দ্রুত সমাধান করবেন। 

এছাড়া জনবল শূন্যতার বিষয়ে আমি ঊর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, চিকিৎসকদের জন্য। সামনে চিকিৎসক নিয়োগ আসছে, আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় আনবেন। অচিরেই চিকিৎসক সংকট কাঁটিয়ে ওঠা সম্ভব হবে। 

ভিওডি বাংলা/আমিনুল ইসলাম আহাদ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিরোজপুরে ছাত্রদল নেতার কাছে মিলল ৫৯ ব্যারেল বিটুমিন
পিরোজপুরে ছাত্রদল নেতার কাছে মিলল ৫৯ ব্যারেল বিটুমিন
বগুড়ায় বাসায় ঢুকে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে হত্যা
বগুড়ায় বাসায় ঢুকে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে হত্যা
কেরাণীগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬
কেরাণীগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬