• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গোপন চুক্তি’ নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পি.এম.
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-ছবি-ভিওডি বাংলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কথিত ‘গোপন চুক্তি’ নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটাতে স্পষ্ট অবস্থান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, এ ধরনের কোনো চুক্তি হয়নি এবং এ নিয়ে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। কেউ কেউ বলছেন, এই চুক্তির কারণে তেল আমদানির জন্য আমাদেরকে আমেরিকার কাছে অনুমতি নিতে হচ্ছে—এটা একেবারেই মিথ্যা কথা।’

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশ নিজস্ব স্বার্থ ও সুবিধা বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়। ‘রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে অনেক দেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে যেকোনো উৎস থেকেই জ্বালানি সংগ্রহ করবে,’ বলেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জ্বালানি খাতে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছে দেশটি।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সফরের জন্য নির্দিষ্ট কোনো দেশ এখনো চূড়ান্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন।

ভিওডি বাংলা/জা

 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা