• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে সর্বোচ্চ: মন্ত্রী পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা ২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার ভাই বোনের সম্পত্তি দখলে রেখেছেন আ. লীগ নেতা ২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর সোনারগাঁও সিগন্যালে পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮

জানালো ৮ দাবি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সাথে জাতীয়তাবাদী পাট শ্রমিকদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ৫ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

'মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে, অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে। সরকার ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় লীজ দিতে কাজ করছে, যার মধ্যে ১৪টা মিলের লীজ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ করেছে। আজ পাটকল ও পাট শ্রমিকদের নিয়ে আপনাদের দাবীগুলো সামনে বিবেচনা করে দেখবো। বিগত সরকারের আমলে এখাতে মনোযোগ দেওয়া হয়নি। আপনাদের বাস্তবায়নযোগ্য দাবীগুলো পূরণে আমরা দ্রুতই কাজ করবো।'

রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের প্রতিনিধিদের সাক্ষাৎকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি এসব কথা বলেন। চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাঈদ আল নোমান, এমপি-এর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান বলেন, 'বন্ধ থাকা পাটকলকে রাষ্ট্রীয়ভাবে পাইলটিং করে চালু করার দাবি জানাচ্ছি। এজন্য এ সেক্টরে উন্নত দেশ থেকে কারিগরি সহায়তা এনে, বেসরকারি মডেলের মতো পাট মিল থেকে অতিরিক্ত লোকবল ও ব্যবস্থাপনার জন্য মাথাভারী প্রশাসন প্রথা বাদ দিয়ে মিলগুলো চালু করলে তা লাভজনক হবে বলে আশা করা যায়।'

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা কমিটির আট (৮) দফা দাবি লিখিতভাবে পেশ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য দাবীগুলো—রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকলগুলো চালু করা; পলিথিনের কাঁচামাল আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করা; পাটকে কৃষি শিল্প হিসেবে শিল্প সুবিধাদি দেওয়া; পাটকল শ্রমিকদের বিধিগত সমুদয় পাওনা পরিশোধ; মিলগুলোর মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়া থেকে সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার
দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার
২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী শরীফুল আলম