• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা ২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার ভাই বোনের সম্পত্তি দখলে রেখেছেন আ. লীগ নেতা ২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর সোনারগাঁও সিগন্যালে পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮ ১ কোটি ৭ লাখ শিক্ষার্থী পাচ্ছে ফ্রি ইউনিফর্ম-ব্যাগ-জুতা আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে জনস্বার্থে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর সোনারগাঁও সিগন্যালে পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা

নিজস্ব প্রতিবেদক    ৮ জুন ২০২৬, ০৫:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর হোটেল সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধর ও তার মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগে এক নারীসহ তিনজনকে সাজা ও জরিমানা দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আফিয়া কনক (৪৫), শামসুজ্জামান (৫১) এবং রাজু আহমেদ (২৯)।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, গত শনিবার (৬ জুন) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে হাতিরঝিল থানার আওতাধীন হোটেল সোনারগাঁওয়ের অভ্যন্তরীণ বহির্গমন গেট দিয়ে দুটি গাড়ি মূল সড়কে ওঠার চেষ্টা করে। সে সময় সোনারগাঁও সিগন্যালে উত্তরমুখী যান চলাচলের সিগন্যাল চালু ছিল। এ কারণে দায়িত্বে থাকা ট্রাফিক কনস্টেবল মো. শামীম মিয়া গাড়ি দুটিকে পেছনে সরিয়ে নিতে নির্দেশ দেন।

কিন্তু নির্দেশনা উপেক্ষা করে একটি গাড়ি ট্রাফিক সিগন্যাল অমান্য করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গাড়ি থেকে ৪ থেকে ৫ জন ব্যক্তি নেমে এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে জানান, গাড়িতে ভিআইপি রয়েছেন, তাই গাড়ি পেছানো সম্ভব নয়।

একপর্যায়ে ট্রাফিক কনস্টেবল শামীম মিয়া আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে গাড়িটির নাম্বার প্লেটের ভিডিও ধারণ করতে গেলে গাড়িতে থাকা ভিআইপি হিসেবে পরিচিত আফিয়া কনক নেমে এসে তার মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং সড়কে ছুড়ে ফেলে ভেঙে দেন। একই সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর হামলা ও মারধরের ঘটনাও ঘটে।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট গাড়িটি আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে অতিথি গ্রুপের দুই নিরাপত্তাকর্মী রাজু আহমেদ ও শামসুজ্জামানকে আটক করে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়। পরে তদন্তের মাধ্যমে ঘটনার মূল অভিযুক্ত আফিয়া কনকসহ তিনজনকে আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে আদালত সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় আফিয়া কনককে ১০ হাজার টাকা এবং রাজু আহমেদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত শামসুজ্জামানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলক্ষেতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯
খিলক্ষেতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারের যেসব প্রস্তুতি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারের যেসব প্রস্তুতি
ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: মন্ত্রী রবিউল
ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: মন্ত্রী রবিউল