• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক    ৬ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পি.এম.
শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। 
ইহুদিবিদ্বেষী বক্তব্যের অভিযোগে তার ভিসা বাতিল করা হয় বলে জানিয়েছে সিডনিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ। 

সংবাদমাধ্যমটি জানায়, অস্ট্রেলিয়ায় সফররত অবস্থায় গত শনিবার (৩ এপ্রিল) সিডনিতে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল শায়খ আহমাদুল্লাহর। কিন্তু পুরোনো কিছু ভিডিও বক্তব্য প্রকাশ্যে আসায় শুরু হয় বিতর্ক।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘বিশ্বের সব অস্থিরতার মূলে রয়েছে ইহুদি ষড়যন্ত্র। তারা ‍খুবই জঘন্য, পৃথিবীর যত অশান্তি, তার নেপথ্য কারিগর ইহুদিরা।’ 

আহমাদুল্লাহর এ ধরনের বক্তব্য ইহুদিবিদ্বেষী হিসেবে গণ্য করে তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও তার আগেই তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শায়খ আহমাদুল্লাহকে অস্ট্রেলিয়ায় প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টি বিবেচনা করছে বলেও ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়।

ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল (আইপিডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি অস্ট্রেলিয়া গিয়েছিলেন শায়খ আহমাদুল্লাহ। সিডনির পাঞ্চবোলে শনিবার সন্ধ্যায় ওই অনুষ্ঠানে তার বক্তা দেওয়ার কথা ছিল।

এর আগে একই অভিযোগে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসাও বাতিল করেছিল অস্ট্রেলিয়া।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী