• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সায়দাবাদে অবৈধ দোকানপাট উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক    ৬ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পি.এম.
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ডিএমপির সমন্বয়ে রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদ অভিযান। ছবি: ভিওডি বাংলা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ডিএমপির সমন্বয়ে রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদ অভিযান। ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

সোমবার (৬ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে সায়দাবাদ বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনালের অভ্যন্তর এবং আশেপাশের ফুটপাত ও রাস্তা থেকে সকল প্রকার অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং দখল উচ্ছেদ করা হয়। এতে পথচারীদের চলাচলে দীর্ঘদিনের প্রতিবন্ধকতা দূর হয় এবং এলাকায় শৃঙ্খলা ফিরে আসে।

এছাড়া ফুটপাত ও সড়ক থেকে আবর্জনা অপসারণ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে আন্তজেলা বাস টার্মিনালের অভ্যন্তরও পরিষ্কার করা হয়, যাতে যাত্রীসাধারণ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।

ডিএসসিসি সূত্র জানায়, জনদুর্ভোগ কমাতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


ভিওডি বাংলা/আরকেএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
মোহাম্মদপুরে পাটালি গ্রুপের শামীমসহ গ্রেপ্তার ৮
সচিবালয়ের সামনে সাংবাদিকের কাজে বাধা, মোবাইল হাতে কে এই ব্যক্তি?
সচিবালয়ের সামনে সাংবাদিকের কাজে বাধা, মোবাইল হাতে কে এই ব্যক্তি?
ছবি: ভিওডি বাংলা
ষড়যন্ত্র মোকাবিলা করতে দলকে শক্তিশালী করতে হবে: আবদুস সালাম