• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা ইরানকে কড়া হুশিয়ারি, বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই: সাকিব আল হাসান রাষ্ট্রক্ষমতায় থাকা নিয়ে ভোটাভুটি হয় সেনাবাহিনীর ভেতরে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী সারাদেশে অভিযানে সাড়ে ৪ লাখ লিটার অবৈধ তেল উদ্ধার কাউন্সিলর না থাকায় ওয়ার্ড সচিবদের তৎপর হতে বললেন ডিএসসিসি প্রশাসক দিল্লি থেকে মরিশাসে একই ফ্লাইটে যাচ্ছেন খলিল-জয়শঙ্কর দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

দিল্লি থেকে মরিশাসে একই ফ্লাইটে যাচ্ছেন খলিল-জয়শঙ্কর

ভিওডি বাংলা ডেস্ক    ৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষ হওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৯ এপ্রিল একই বাণিজ্যিক ফ্লাইটে মরিশাসে যাত্রা করবেন। এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

বৃহস্পতিবার সকাল ৮টায় এয়ার মরিশাসের ফ্লাইটে সাত থেকে আট ঘণ্টার দীর্ঘ এই যাত্রা কূটনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে ধরা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আনুষ্ঠানিক বৈঠকের বাইরে দুই মন্ত্রী একান্ত পরিবেশে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা করার সুযোগ পাবেন।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ড. খলিলুর রহমান ৭ এপ্রিল দিল্লি পৌঁছান এবং ৯ এপ্রিল সরাসরি মরিশাসে যাবেন। সেখানে তিনি নবম ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই সম্মেলনে অংশ নেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও।

সম্মেলনটি আয়োজন করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লিভিত্তিক থিংকট্যাঙ্ক ‘ইন্ডিয়া ফাউন্ডেশন’। প্রতিষ্ঠানটির সভাপতি হলেন বিজেপি-ঘনিষ্ঠ নেতা রাম মাধব।

এই কারণে, দিল্লির আনুষ্ঠানিক বৈঠকের বাইরে মরিশাসের ফ্লাইটে দুই দেশের কূটনীতিকদের মধ্যে আরও গভীর ও গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়া থেকে ৫১০০০ টন তেল নিয়ে আসছে আরও ২ জাহাজ
মালয়েশিয়া থেকে ৫১০০০ টন তেল নিয়ে আসছে আরও ২ জাহাজ
সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ
পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ