• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কাউন্সিলর না থাকায় ওয়ার্ড সচিবদের তৎপর হতে বললেন ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, কাউন্সিলর না থাকায় এলাকাভিত্তিক সকল কার্যক্রমের দায়িত্ব এখন ওয়ার্ড সচিবদের ওপর বর্তায়। শুধু অফিসে উপস্থিত থাকলেই দায়িত্ব পালন হয় না; মাঠপর্যায়ে সক্রিয় থেকে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে।

আজ রবিবার (৬ এপ্রিল) বিকালে নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ওয়ার্ড সচিবদের সাথে সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেহেতু কাউন্সিলর নেই, এলাকার সম্পূর্ণ কাজের দায়িত্ব আপনাদের। একজন কাউন্সিলর যে কাজগুলো করতেন, সবগুলো কাজ আপনাদেরকেই করতে হবে। এলাকার খোঁজখবর রাখা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি জ্বলছে কিনা, নাগরিক সেবা নিশ্চিত হয়েছে কিনা—এসব বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ওয়ার্ড সচিবদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ থাকতে হবে, যাতে সমস্যা দ্রুত চিহ্নিত করে সংশ্লিষ্ট বিভাগকে জানানো যায়। বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে কিনা, ড্রেন পরিষ্কার আছে কিনা, কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জানানো—এসব বিষয়েও সচিবদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, আগেভাগেই এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমে শুধু সংশ্লিষ্ট কর্মকর্তারাই নয়, ওয়ার্ড সচিবদেরও সহায়ক হিসেবে কাজ করতে হবে এবং জনগণের অভিযোগ সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

রাজস্ব আদায়ের বিষয়েও তদারকি বাড়ানোর নির্দেশ দিয়ে মো. আবদুস সালাম বলেন, নিজ নিজ এলাকায় হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য রাজস্ব যথাযথভাবে আদায় হচ্ছে কিনা তা নজরদারি করতে হবে। বাড়িওয়ালা ও ব্যবসায়ীদের উৎসাহিত করে বকেয়া পরিশোধ নিশ্চিত করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, কোনো এলাকায় সমস্যা থাকলেও যদি ওয়ার্ড সচিবের কাছ থেকে অভিযোগ না আসে, অথচ অন্য মাধ্যমে জানা যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, লোকবল সংকট থাকলেও দায়িত্ব পালনে গাফিলতি চলবে না। কাউকে একাধিক দায়িত্ব দেওয়া হলে তা যথাযথভাবে পালন করতে হবে। কেউ দায়িত্ব পালনে অপারগ হলে আগে থেকেই জানাতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ওয়ার্ড সচিবরা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে সিটি কর্পোরেশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নগরবাসী কাঙ্ক্ষিত সেবা পাবে।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ