• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইরানকে কড়া হুশিয়ারি, বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক    ৭ এপ্রিল ২০২৬, ১২:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করার হুমকি দিয়েছেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় তিনি এই হুমকি দেন এবং ইরানের তেলক্ষেত্র দখলের আগ্রহ প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, “ইরান যদি নতি স্বীকার না করে, তবে তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না, কিছুই অবশিষ্ট থাকবে না।” এছাড়া তিনি সরাসরি হুমকি দিয়েছেন, “ইরান যতক্ষণ দাবি মানবে না, যুক্তরাষ্ট্র ততক্ষণ হামলা চালিয়ে যাবে।”

নিজের ইচ্ছার কথাও জানান ট্রাম্প, “যদি আমার হাতে পছন্দ থাকতো, তবে আমি কী করতে চাইতাম জানেন, ইরানের সব তেল দখলে নিতাম।” তিনি যুক্তি দিয়েছেন যে, ইরানের তেলসম্পদ এখন সহজে দখলের মতো অবস্থায় আছে এবং তা আটকানোর কোনো ব্যবস্থা নেই। ট্রাম্প বলেন, “তেল দখল করে আমি প্রচুর অর্থ উপার্জন করতাম এবং সেই অর্থ দিয়ে ইরানের জনগণের সেবা করতাম।”

কেন পুরো ইরান দখল না করে শুধু অবকাঠামো ধ্বংস করছেন—এমন প্রশ্নের জবাবে তিনি মার্কিন নাগরিকদের অনিচ্ছা উল্লেখ করেন। তিনি বলেন, “দুর্ভাগ্যবশত, আমেরিকার মানুষ চায় আমরা দেশে ফিরে আসি। তাই আমি এর চেয়ে বেশিদূর এগোতে পারছি না। তবে আমার ওপর ছেড়ে দিলে, আমি সব তেলক্ষেত্র দখল করে নিজের কাছে রাখতাম।”

এর আগে রোববার ট্রাম্প সামাজিকমাধ্যমে বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন। নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া ওই পোস্টে তিনি আপত্তিকর ভাষায় ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আলটিমেটাম দেন। তিনি লিখেছেন, “আগামী মঙ্গলবার হবে ইরানে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’, সব একসঙ্গেই ঘটবে। এমন দৃশ্য আগে কেউ দেখেনি! এখনই হরমুজ প্রণালি খুলে দাও পাগলের দল, নয়তো নরকে পড়তে হবে! শুধু দেখো। আল্লাহর কাছে দোয়া করো।”

ট্রাম্পের মন্তব্য ও পোস্ট থেকে স্পষ্ট যে, মার্কিন বাহিনী এখন ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং কৌশলগত সেতুগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে মঙ্গলবার বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান