• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মনে হচ্ছে, বিএনপি পুরনো পথেই হাঁটছে : বদিউল আলম

   ৭ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, যে প্রক্রিয়ায় শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে, সেই প্রক্রিয়া ও সেই প্রতিষ্ঠান অব্যাহত থাকলে আবারও একই পরিণতি হবে। 

তিনি বলেন, ‘পুরনো পদ্ধতিতে হাঁটলে নতুন গন্তব্যে পৌঁছানো যাবে না, এটা সুস্পষ্ট… মনে হচ্ছে, যেন বিএনপি পুরনো পথেই হাঁটছে।’

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেন অপরিহার্য?’ শীর্ষক সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে বদিউল আলম মজুমদার এ কথা বলেন। এতে রাজনৈতিক বিশ্লেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে বদিউল আলম মজুমদার বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য। কারণ, আমরা পুরোনো পথে হাঁটতে চাই না। আবারও স্বৈরাচারী ব্যবস্থা দেখতে চাই না।’

বিএনপি জুলাই জাতীয় সদন বাস্তবায়ন করছে না বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার।

সাবেক অন্তর্বর্তী সরকারের গঠন করা জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, ‘তারা (বিএনপির সংসদ সদস্য) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। অনেকগুলো অধ্যাদেশ নিয়ে টালবাহানা করছে। গুরুত্বপূর্ণ বেশ কিছু অধ্যাদেশ বাতিল করছে। এর কারণ জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোট পাওয়া কি না’—সেই প্রশ্নও রাখেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তাদের (বিএনপি) মাথা খারাপ হয়ে গিয়েছে। অতীতের ইতিহাস বলে, টু থার্ড মেজরিটি নিয়ে কিংবা তার বেশি নিয়ে যারাই ক্ষমতায় এসেছে, তারা নিজেদের জন্য কল্যাণ বয়ে আনে নাই। জনগণের জন্যও কল্যাণ বয়ে আনে নাই।’

ভিওডি বাংলা/এসআর

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান