• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

আমেরিকা থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক    ৮ এপ্রিল ২০২৬, ০১:৫১ এ.এম.
স্বর্ণের বার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সংরক্ষিত ইউরোপীয় দেশগুলোর স্বর্ণ ধীরে ধীরে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে। ইতিমধ্যে ফ্রান্স তাদের সম্পূর্ণ স্বর্ণ নিজ দেশে এনে সংরক্ষণ করেছে।

আমেরিকান সংবাদমাধ্যম নিউজউইক এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স ফেডারেল রিজার্ভে থাকা অবশিষ্ট ১২৯ টন স্বর্ণ বিক্রি করে দিয়েছে এবং একই পরিমাণ নতুন স্বর্ণ কিনে প্যারিসে সংরক্ষণ করেছে।

ফ্রান্স কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, “আন্তর্জাতিক মান বজায় রাখা এবং স্বর্ণ রিজার্ভকে আধুনিকীকরণ করা মূল উদ্দেশ্য; এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়।”

এদিকে, জার্মানিও তাদের স্বর্ণের বড় একটি অংশ নিজ দেশে ফিরিয়ে এনেছে। ফলে যুক্তরাষ্ট্রে সংরক্ষিত ইউরোপীয় স্বর্ণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বিশ্লেষকরা বলছেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং নিরাপত্তার দিক বিবেচনায় ইউরোপীয় দেশগুলো নিজেদের স্বর্ণ নিজ দেশে রাখার দিকে ঝুঁকছে।

উল্লেখযোগ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের অনেক দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়লে যুক্তরাষ্ট্র তাদের সহায়তা দেয়। বিনিময়ে স্বর্ণ আমেরিকায় জমা রাখা শুরু হয়, যা পরবর্তীতে ফেডারেল রিজার্ভের অংশ হয়ে ওঠে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের