• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক    ৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির এই আদেশ জারি করা হয়।

বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন: সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সিফাত-ই-রাব্বানকে পঞ্চগড় জেলায়, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থান্দার খায়রুল হাসানকে কুড়িগ্রাম জেলায়, অ্যান্টি টেররিজম ইউনিটের সুলতানা ইশরাত জাহানকে সিআইডিতে, বগুড়া সদর সার্কেলের মো. মোস্তফা মঞ্জুরকে চট্টগ্রামের সিএমপি এবং চট্টগ্রাম পটিয়া সার্কেলের নোমান আহমদকে পুলিশ সদর দপ্তরে।

বদলি হওয়া সহকারী পুলিশ সুপাররা হলেন: পটুয়াখালীর বাউফল সার্কেলের আরিফ মুহাম্মদ শাকুরকে কুমিল্লা চৌদ্দগ্রামের সার্কেলে, র‌্যাবের সনদ বড়ুয়াকে কুমিল্লা লাকসাম সার্কেলে এবং সিলেটের এসএমপি মো. জামশেদ আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী ২০ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন। অন্যথায়, ২১ এপ্রিল থেকে তাদের বর্তমান পদ ‘তাত্ক্ষণিক অবমুক্ত’ (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা