• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে উল্লম্ফন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ এ.এম.
শেয়ার করুন 0
স্বর্ণ ও রুপা-ছবি-ভিওডি বাংলা
স্বর্ণ ও রুপা-ছবি-ভিওডি বাংলা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ দুই সপ্তাহের জন্য স্থগিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ দিয়েছে। একইসঙ্গে বেড়েছে রুপার দামও। বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষাপটে আবারও ঊর্ধ্বমুখী হলো স্বর্ণের দাম। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা সাময়িকভাবে থেমে গেলেও এর প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থবাজারে। বিশেষ করে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের চাহিদা বাড়ায় বিশ্ববাজারে দামের বড় উল্লম্ফন দেখা গেছে। একই ধারায় বেড়েছে রুপার দামও, যা দেশের বাজারেও নতুন করে মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।

 বুধবার (৮ এপ্রিল) সকালে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম এক লাফে ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮১১ দশমিক ৬৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৮৪০ দশমিক ২০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৮ ডলারে লেনদেন হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং বৈশ্বিক অর্থনীতির ঝুঁকির সময় বিনিয়োগকারীরা সাধারণত স্বর্ণের দিকে ঝুঁকে পড়েন। ফলে চাহিদা বাড়লে দামও দ্রুত বাড়ে। সাম্প্রতিক পরিস্থিতিতেও একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

বিশ্ববাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব খুব দ্রুতই দেশের বাজারে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়লে দেশীয় বাজারেও তার প্রতিফলন ঘটে। তাই বর্তমান পরিস্থিতিতে যে কোনো সময় দাম সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, এর ঠিক আগেই গত ৬ এপ্রিল দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা এবং রুপায় ১৭৫ টাকা পর্যন্ত কমানো হয়। তবে নতুন করে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ফলে সেই সিদ্ধান্ত স্থায়ী নাও থাকতে পারে।

বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকায় লেনদেন হচ্ছে।

রুপার বাজারেও একই চিত্র দেখা যাচ্ছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৫৪০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
রাজধানীর একটি কাঁচাবাজারে সবজি কিনছেন ক্রেতারা। টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম। ছবি: ভিওডি বাংলা
নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা সীমিত আয়ের মানুষ
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা; এলএনজি আমদানিনির্ভর দেশ হিসেবে বাড়তি চাপে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
আইইএ’র প্রতিবেদন: মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে এলএনজির চাপ