• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ৮ এপ্রিল ২০২৬, ০৬:০২ পি.এম.
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  ইশরাক হোসেন বলেছেন, ধনী-দরিদ্র, ধর্ম-বর্ণ ও জাতি নির্বিশেষে এই দেশ আমাদের সকলের। রাষ্ট্রের দায়িত্ব সবার সমান অধিকার নিশ্চিত করা। বর্তমান সরকার অতীতের ভুলভ্রান্তি শুধরে এই অঞ্চলকে একটি নিরাপদ ও দূষণমুক্ত বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে হবে।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

ইশরাক হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই এদেশের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ এগিয়ে যাবে।" তিনি বিশেষ করে বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং গার্লস গাইডের কুচকাওয়াজের প্রশংসা করে বলেন, এই ধরনের চর্চা শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমের তাড়না সৃষ্টি করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের শৃঙ্খলামূলক চর্চা থাকা উচিত বলে তিনি মত প্রকাশ করেন।’

স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ১৯৭১ সালে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ফলে যে শোষণ-বঞ্চনার সৃষ্টি হয়েছিল, তার বিরুদ্ধেই নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব।

সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিপূর্বে জনসভায় তিনি কলেজের উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষায় তিনি বদ্ধপরিকর। কলেজের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে সরকারের উচ্চ মহলে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।

রাজনৈতিক ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ধনী-দরিদ্র, ধর্ম-বর্ণ ও জাতি নির্বিশেষে এই দেশ আমাদের সকলের। রাষ্ট্রের দায়িত্ব সবার সমান অধিকার নিশ্চিত করা।’ বর্তমান সরকার অতীতের ভুলভ্রান্তি শুধরে এই অঞ্চলকে একটি নিরাপদ ও দূষণমুক্ত বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন এবং অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটি-২০২৬ এর আহ্বায়ক অধ্যাপক মোঃ মোতালিব হোসেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত