• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

খলিলুর-জয়শঙ্কর বৈঠক

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত ঢাকা-দিল্লি

নিজস্ব প্রতিবেদক    ৮ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পি.এম.
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী ও ঘনিষ্ঠ যোগাযোগে একমত হয়েছে ঢাকা-দিল্লি। বুধবার (৮ এপ্রিল) দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠকে বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও খলিলুর রহমান। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনাও করেন তিনি।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেন এস জয়শঙ্কর। 

পোস্টে এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তার প্রতিনিধিদলকে আতিথ্য দিতে পেরে আমি আনন্দিত।

তিনি উল্লেখ করেন, আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে বিভিন্ন দিক থেকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি। এ ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেছি। ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে আমরা সম্মত বলেও তিনি উল্লেখ করেন। 

এর আগে, ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপড়েন কাটিয়ে নতুন করে সম্পর্ক শুরুর অংশ হিসেবে খলিলুর রহমানকে নৈশভোজে আপ্যায়ন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুসারে, এই সফরকে পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে নতুন সম্পর্ক গড়ে তুলতে তারেক রহমান সরকারের প্রচেষ্টার অংশ হিসেবেই দেখছে ভারত।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা