• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘ক্রিকেট বোর্ড এখন সবচেয়ে বড় সার্কাস’: আফতাব আহমেদ

স্পোর্টস ডেস্ক    ৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পি.এম.
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। ছবি: সংগৃহীত

এক যুগেরও বেশি সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা নাজমুল হোসেন পাপন পদত্যাগ করার পর অল্প সময়ের ব্যবধানে নেতৃত্বে একাধিকবার পরিবর্তন দেখা গেছে। গত দুই বছরেরও কম সময়ে তিনবার বদল হয়েছে সভাপতির পদে।

২০২৪ সালের ৫ আগস্টের পর বোর্ডের দায়িত্ব নেন ফারুক আহমেদ। পরবর্তীতে ২০২৫ সালে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। সর্বশেষ মঙ্গলবার তামিম ইকবাল-এর নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি নতুন করে দায়িত্ব গ্রহণ করেছে।

বিসিবির এই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডে যে পরিমাণ সার্কাস চলছে, ২ হাজার টাকা খরচ করে টিকিট কিনলেও সেটি বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাসই হচ্ছে ক্রিকেট বোর্ড।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই সাবেক ক্রিকেটার সেখানে ক্রিকেট পরিচালনার ভিন্ন চিত্র তুলে ধরে বলেন, ‘আমি তিন বছর ধরে আমেরিকায় আছি, কিন্তু তাদের ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না। বোর্ডের সদস্য কারা—সেটাও জানা নেই। তবুও প্রতিদিন ক্রিকেট নিয়ে কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কারও ব্যর্থতা গোপন থাকে না। আপনি না জানলেও আপনাকে জানিয়ে দেওয়া হয়। গণমাধ্যম এমনভাবে বিষয়গুলো তুলে ধরে যে না চাইলেও জানতে হয়। এই অবস্থা আর কতদিন চলবে জানি না। এখন ক্রিকেট নেই, আছে শুধু সার্কাস।’

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিটনেসের লড়াইয়ে নেইমার, বিশ্বকাপের আগে ফের অস্ত্রোপচার
ফিটনেসের লড়াইয়ে নেইমার, বিশ্বকাপের আগে ফের অস্ত্রোপচার
জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই: সাকিব আল হাসান
জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই: সাকিব আল হাসান
পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল পিএসভি
পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল পিএসভি