• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শিশু মুক্তিযোদ্ধা হিসেবে তারেক রহমানকে স্বীকৃতি দাবি বিএনপি এমপির

নিজস্ব প্রতিবেদক    ৮ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুর-১ আসনের বিএনপির এমপি মুজিবুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর প্রয়াত ভাই আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-কেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন।

আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। অধিবেশনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংসদে মুজিবুর রহমান বলেন, “১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে খালেদা জিয়া তাঁর দুই সন্তানসহ পাকিস্তানিদের বন্দী ছিলেন। স্বাধীনতাযুদ্ধে তার অবদানের জন্য তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করছি। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর ভাই আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।”

তিনি আরও উল্লেখ করেন, এটি প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নয়, বরং ইতিহাসের সত্য প্রকাশের জন্য। মুজিবুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, “নির্যাতিত-নিপীড়িত একটি বিপ্লবের নাম তারেক রহমান। তাঁর ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে গাজীপুরবাসী উজ্জীবিত।”

নিজের নির্বাচনী এলাকা সম্পর্কে তিনি জানান, দীর্ঘ ৩০ বছর পর গাজীপুর-১ আসনটি জনগণ বিএনপিকে উপহার দিয়েছে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ভাওয়াল মাঠের জনসভায় অংশগ্রহণ করবেন। এখন সেখানকার জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর সদয় আগমনের অপেক্ষায় রয়েছে।”

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা