• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হামের উপসর্গ নিয়ে আরও ১০ মৃত্যু

   ৮ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৫ দিনে ২১ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৩৮ জনের। 
বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য  জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ১৩৮।

গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৪৮।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আর হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৯৯ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫ হাজার ২৪১ জন।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনার ভ্যাকসিনে খরচ ৪ হাজার ৪শ’ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী
করোনার ভ্যাকসিনে খরচ ৪ হাজার ৪শ’ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী
বিএমইউর নতুন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
বিএমইউর নতুন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
হামে মারা গেছে আরো ৭ জন, ভর্তি ১৪৬২
বেড়েই চলছে সংক্রমণ হামে মারা গেছে আরো ৭ জন, ভর্তি ১৪৬২