টপ নিউজ
ঢামেক চিকিৎসক-শিক্ষার্থী সংঘর্ষ : সমাধানে বৈঠকে বসেছে সবপক্ষ
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পি.এম.

ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিষয়টি সমাধানে আলোচনায় বসেছে উভয় পক্ষ।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৮টার দিকে হাসপাতালের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশের ডিসি ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা বৈঠকে বসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
এর আগে বিকাল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইন্টারনেট চিকিৎসকের মধ্যে জরুরি বিভাগের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। এতে বেশ ভোগান্তিতে পড়েছে হাসপাতালে আগত রোগীরা।
ভিওডি বাংলা/আরকেএইচ







