• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হকার উচ্ছেদের নামে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    ৭ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পি.এম.

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের  প্রতিবাদ জানিয়েছেন হাজী মোহাম্মদ মহিব উল্ল্যাহ্ রাজু খান নামে এক ব্যবসায়ী। একইসঙ্গে তিনি হকার উচ্ছেদের নামে ব্যাপক চাঁদাবাজি এবং সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করার অভিযোগ করেন।

মঙ্গলবার বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজু খান দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। মূলত নিজেদের অপকর্ম ও প্রকৃত ঘটনা আড়াল করতেই এই মিথ্যা অভিযোগের নাটক সাজানো হয়েছে।

হাজী মহিব উল্ল্যাহ্ রাজু খান অভিযোগ করে বলেন, হকার উচ্ছেদের নামে লোক দেখানো নাটক সাজানো হয়েছে। এর আড়ালে প্রকৃতপক্ষে হকারদের কাছ থেকে বিপুল অঙ্কের চাঁদা আদায় করা হচ্ছে। আক্রোশের বশবর্তী হয়ে তার নিজস্ব 'এফ ক্যাটাগরি' মার্কেটটি সম্পূর্ণ বেআইনিভাবে বন্ধ করে রাখা হয়েছে। ফলে মার্কেটের ব্যবসায়ীরা প্রতিদিন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

রাজু খান আরো বলেন, এসব অন্যায়, চাঁদাবাজি ও ব্যবসায়ীদের অধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠান চিরতরে বন্ধ করে দেওয়ার ভয়ভীতিও প্রদর্শন করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাসহ এসব বিষয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ভিওডি বাংলা/এসএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী