• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন

ঢাবি প্রতিনিধি    ৯ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পি.এম.
রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত শিক্ষার্থী সাদিক মুনওয়ার মুনেম: ছবি-ভিওডি বাংলা

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত তার অনশন কর্মসূচির ২৩ ঘণ্টা অতিক্রম করেছে। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে তিনি এ কর্মসূচি পালন করছেন।

অনশনরত সাদিক মুনওয়ার মুনেম জানান, দীর্ঘ সময় না খেয়ে থাকায় শারীরিকভাবে দুর্বলতা অনুভব করলেও তার দাবির পক্ষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থন তাকে মানসিকভাবে শক্তি জোগাচ্ছে। তিনি বলেন, “অনেক শিক্ষার্থী এসে সংহতি জানাচ্ছেন। এই সমর্থন আমার মনোবল আরও দৃঢ় করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

তার মূল দাবি হলো-জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতে প্রণীত ‘জুলাই সনদ’ এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা। পাশাপাশি গুম প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উত্থাপনেরও দাবি জানিয়েছেন তিনি।

এর আগে বুধবার রাতে ডাকসুর ভিপি সাদিক কায়েম অনশনস্থলে গিয়ে সংহতি প্রকাশ করেন। এ সময় ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদসহ বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার বিকাল সাড়ে ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন সাদিক মুনওয়ার মুনেম। পরবর্তীতে তার দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে আরও কয়েকজন শিক্ষার্থী কর্মসূচিতে যোগ দেন।

শিক্ষার্থীদের দাবি, গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত জনরায় দ্রুত বাস্তবায়ন না হলে তা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে অসঙ্গতিপূর্ণ হবে। এ অবস্থায় দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য