• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নড়াইলে মায়ের বিরুদ্ধে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি    ৯ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নড়াইল সদর উপজেলায় তাবাসসুম নামে তিন মাস বয়সী এক কন্যা শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মা আরিফা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ শিশুটির মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে আলোকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনের সঙ্গে একই উপজেলার আড়ংগাছা গ্রামের প্রবাসী চাঁন মানিক মোল্যার বিয়ে হয়। সন্তান জন্মের পর আরিফা শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। কয়েকদিন আগে তিনি তার শিশু কন্যা তাবাসসুমকে নিয়ে বাবার বাড়ি আলোকদিয়ায় বেড়াতে যান। 

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার ভোরে আরিফা তার শিশুকন্যার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচা শামিম মোল্যা জানান, ভোরে ফোনে জানতে পারি আমার ভাতিজিকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে এসে তার গলায় আঘাতের চিহ্ন দেখতে পাই।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ম ভেঙে সম্মানী নিচ্ছে শাহ মখদুম কলেজের গভর্নিং বডি
নিয়ম ভেঙে সম্মানী নিচ্ছে শাহ মখদুম কলেজের গভর্নিং বডি
তালতলীতে পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসল নিয়ে মাঠ দিবস
তালতলীতে পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসল নিয়ে মাঠ দিবস
যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অফিস সহকারীর স্ত্রীকে মারধরের অভিযোগ
যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অফিস সহকারীর স্ত্রীকে মারধরের অভিযোগ