• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ডিএসসিসির গণবিজ্ঞপ্তি জারি

ফুটপাত দখল করলে ট্রেড লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক    ১০ এপ্রিল ২০২৬, ১২:০৪ এ.এম.

রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।  ফুটপাত দখল করে মালামাল রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডিএসসিসির মুখপাত্র মো. রাসেল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গণবিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, ডিএসসিসি এলাকার আওতাধীন কোনো শপিংমল বা মার্কেটের সামনের ফুটপাতে কোনো প্রকার পণ্য বা মালামাল রাখা যাবে না। যারা ইতোমধ্যে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন বা মালামাল রেখেছেন, তাদের নিজ উদ্যোগে অবিলম্বে সেসব সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। এছাড়া বিদ্যমান আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএসসিসি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এই উচ্ছেদ ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম