• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বগুড়া-৬ উপনির্বাচনে বড় ব্যবধানে বিএনপির জয়

বগুড়া প্রতিনিধি    ৯ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পি.এম.
জয়ী বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা-ছবি-ভিওডি বাংলা

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সব কেন্দ্রের ফলাফল পাওয়ার পর এ চিত্র স্পষ্ট হয়।

জানা গেছে, ১৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষে রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পান ৫৭ হাজার ১৫৯ ভোট। এতে দুজনের ভোটের ব্যবধান দাঁড়ায় ৭৬ হাজার ৩১১।

জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, এই উপনির্বাচনে মোট ভোট পড়েছে ৪২ দশমিক ৫৮ শতাংশ (পোস্টাল ব্যালট ছাড়া)।

ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এরপরই কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয় এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হয়।

উপনির্বাচনের ফলাফলে বড় ব্যবধানে জয় পাওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার