• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ভারত থেকে আসছে আরও ৮ হাজার টন ডিজেল

চট্টগ্রাম প্রতিনিধি    ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ এ.এম.

ভারত থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোতে আরও ৮ হাজার টন ডিজেল আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত সাড়ে ৫ হাজার টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে পৌঁছেছে।

 মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

রবিউল আলম বলেন, ‘দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করছে। এরই অংশ হিসেবে গত ৭ এপ্রিল মধ্যরাত থেকে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। এখন পর্যন্ত সাড়ে ৫ হাজার টন ডিজেল এসেছে।  পাম্পিং চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার টন ডিজেল সরবরাহ করা হবে। সরবরাহ কার্যক্রম চলমান থাকলে এটি ১১ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।’

এর আগে ১১ ও ২৩ মার্চ ২ দফায় পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার করে মোট ১০ হাজার টন এবং ১ এপ্রিল ৭ হাজার টন ডিজেল দেশে এসেছে। এভাবে তিন দফায় মোট ১৭ হাজার টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে।

ভিওডি বাংলা/এসআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি