• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘এটা শাহবাগ নয়, এটি সংসদ’—হাসনাতকে স্পিকার

নিজস্ব প্রতিবেদক    ১০ এপ্রিল ২০২৬, ১০:৪০ পি.এম.
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এটি শাহবাগ চত্বর নয়, এটি সংসদ—এখানে ধৈর্য ধরে বক্তব্য শুনতে হবে।

শুক্রবার (১০ এপ্রিল) মাগরিবের নামাজের পর সংসদের অধিবেশনে সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাসকে কেন্দ্র করে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্কের সময় এ ঘটনা ঘটে।

বিরোধী দলের অভিযোগ, সংসদের বিশেষ কমিটির বৈঠকের সমঝোতা ভেঙে সরকারি দল বিলটি সংশোধিত আকারে পাস করেছে। এর প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউট করে। এ বিষয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান ও চিফ হুইপ নাহিদ ইসলাম একাধিকবার বক্তব্য দেন।

এদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধী দলের অভিযোগের জবাব দেন। উভয় পক্ষের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে বিতর্ক চলে।

বিতর্ক চলাকালে স্পিকার উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন এবং অতীতের সংসদের তুলনায় বর্তমান সংসদকে বেশি সহযোগিতামূলক ও প্রাণবন্ত বলে উল্লেখ করেন।

এ সময় এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন এবং হইচই করেন। তখন স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, এত অসহিষ্ণু হলে চলবে না, এটি শাহবাগ নয়, এটি সংসদ—এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং অন্যের বক্তব্য শুনতে হবে।

স্পিকারের এ মন্তব্যের পর সংসদে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। এ অবস্থায় স্পিকার বলেন, সংসদে সরাসরি বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত, এজন্য নোটিশ দিলে তা বিবেচনায় নেওয়া হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বাড়ল
সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বাড়ল
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জাতীয় সংসদে পাস
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জাতীয় সংসদে পাস
তিমি-হাঙরের ‘মেন্যু’ দিয়ে চিফ হুইপের মজার আমন্ত্রণ
সংসদে মধ্যাহ্নভোজের দাওয়াত তিমি-হাঙরের ‘মেন্যু’ দিয়ে চিফ হুইপের মজার আমন্ত্রণ