• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সংসদে মধ্যাহ্নভোজের দাওয়াত

তিমি-হাঙরের ‘মেন্যু’ দিয়ে চিফ হুইপের মজার আমন্ত্রণ

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংসদের আনুষ্ঠানিক পরিবেশে হঠাৎই ছড়িয়ে পড়ে হাসির আমেজ—চিফ হুইপের এক মজার মন্তব্যে প্রাণখোলা হাসিতে ফেটে পড়েন সংসদ সদস্যরা।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের বৈঠকের বিরতিতে দুপুরের খাবারের আয়োজন করেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। এ সময় খাবারের মেন্যু জানতে চাইলে তিনি রসিকতা করে ‘তিমি ও হাঙর’ পরিবেশনের কথা বলেন, যা শুনে পুরো অধিবেশন কক্ষে হাসির রোল পড়ে যায়।

শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশনের কার্যক্রম চলাকালে মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণার আগে চিফ হুইপ জুমার নামাজের পর সংসদ সদস্য ভবনের এলডি হলে সবাইকে আপ্যায়নে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি স্পিকারকেও এতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

চিফ হুইপ বলেন, ‘আপনারা সবাই অবগত আছেন যে জুমার নামাজের পর আমাদের একটু মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। যেহেতু আমরা বিকেলে আবারও সেশন করব, তাই সবাইকে সংসদ সদস্য ভবনে (এলডি হল) দাওয়াত করছি। নামাজের পর আমরা সবাই সেখানে যাব ইনশাআল্লাহ।’

এরপর কয়েকজন সদস্য খাবারের তালিকা জানতে চাইলে তিনি মজার সুরে বলেন, ‘ভাই আপ্যায়নে সবই হয়। সদস্যবৃন্দ, আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে নিয়ে এসেছি এবং আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ।’

তার এই রসাত্মক মন্তব্যে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে এবং অধিবেশন কক্ষে কিছু সময়ের জন্য প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি সংগৃহীত
পদত্যাগের দিন দুপুরে যে খাবার খেয়েছিলেন সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত
মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ছবি: ভিওডি বাংলা
জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী