• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএসসিসিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের স্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর নগর ভবন অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রতাপ চন্দ্র বিশ্বাসসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ক্যাম্পেইনের আওতায় ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে অবস্থিত স্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাবে।  সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে।

নগরবাসীর সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ডিএসসিসি কর্তৃপক্ষের মতে, এ ধরনের জনস্বাস্থ্য কর্মসূচি নগরের শিশুদের সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং হাম-রুবেলা নির্মূলে সহায়ক হবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পকলায় চৈত্রসংক্রান্তি ও নববর্ষে ৫ দিনের বর্ণাঢ্য আয়োজন
শিল্পকলায় চৈত্রসংক্রান্তি ও নববর্ষে ৫ দিনের বর্ণাঢ্য আয়োজন
ঐতিহ্য ও সংস্কৃতির বন্ধনে সম্প্রীতির বাংলাদেশ
ঐতিহ্য ও সংস্কৃতির বন্ধনে সম্প্রীতির বাংলাদেশ
‘মানুষ বাঁচাতে দক্ষ চিকিৎসক দরকার’: স্বাস্থ্যমন্ত্রী
‘মানুষ বাঁচাতে দক্ষ চিকিৎসক দরকার’: স্বাস্থ্যমন্ত্রী