• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

পাকিস্তানকে ধন্যবাদ

ইসলামাবাদ বৈঠকের বিস্তারিত জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ১২ এপ্রিল ২০২৬, ১১:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত আলোচনার বিস্তারিত তুলে ধরে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন। 

তিনি বলেন, ইসলামাবাদে ইরানি প্রতিনিধি দলের জন্য ছিল একটি ব্যস্ত ও দীর্ঘ দিন। শনিবার সকাল থেকে পাকিস্তানের সদিচ্ছা পূর্ণ প্রচেষ্টা ও মধ্যস্থতায় শুরু হওয়া নিবিড় আলোচনা কোনো বিরতি ছাড়াই চলেছে। দুই পক্ষের মধ্যে অসংখ্য বার্তা ও লিখিত প্রস্তাব আদান-প্রদান হয়েছে। 

এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, ইরানি আলোচকরা দেশের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য তাদের সব সক্ষমতা, অভিজ্ঞতা ও জ্ঞান ব্যবহার করেছেন। আমাদের মহান প্রবীণ, প্রিয়জন ও দেশবাসীর বড় ধরনের ক্ষতি আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে- ইরানি জাতির স্বার্থ ও অধিকার রক্ষার পথে।

বাকাই বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি এবং মহান ইরানি সভ্যতার জন্য আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালনে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না বা থামানো উচিত নয়। ইরান ইসলামী প্রজাতন্ত্র জাতীয় স্বার্থ সুরক্ষিত করা এবং দেশের কল্যাণ রক্ষায় কূটনীতিসহ সব ধরনের উপায় ব্যবহার করতে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আলোচনায় মূল বিষয়গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালি, পারমাণবিক ইস্যু, যুদ্ধ, ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরান ও পুরো অঞ্চলের বিরুদ্ধে যুদ্ধের সম্পূর্ণ অবসান। 

তিনি বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সফলতা নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর, অতিরিক্ত ও অবৈধ দাবি থেকে বিরত থাকা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে স্বীকৃতি দেওয়ার ওপর। 

সবশেষে তিনি বলেন, আলোচনার আয়োজন এবং এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের সরকার ও দেশটির উষ্ণ হৃদয়ের ও মহৎ জনগণের সদয় প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২১ ঘণ্টা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। দীর্ঘ বৈঠক ও একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ। 

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের