টপ নিউজ
আজ নবনির্বাচিত দুই এমপির শপথ
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৬, ১০:৪২ এ.এম.

ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য (এমপি) আজ রোববার (১২ এপ্রিল) শপথগ্রহণ করবেন। তারা হলেন বগুড়া-৬ আসনে রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসনে মাহমুদুল হক রুবেল বিপুল।
গতকাল শনিবার (১১ এপ্রিল) সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, জাতীয় সংসদ ভবনে আজ দুপুর ১২টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম তাদের শপথবাক্য পাঠ করাবেন।
জাতীয় সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয় সূত্র আরো জানায়, স্পিকারের কাছে শপথ নেওয়ার পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ভিওডি বাংলা/এসআর







