• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাংবাদিক এড়িয়ে ট্রাইব্যুনালে ব্যারিস্টার রিজওয়ানা, গেলেনও চুপিচুপি

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ এনে আলোচনায় আসা ব্যারিস্টার রিজওয়ানা ইউসুফ প্রথমবারের মতো ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) সকালে ট্রাইব্যুনালে আসেন ফজলে করিম চৌধুরীর পক্ষের আইনজীবী রিজওয়ানা ইউসুফ, যিনি ফজলে করিমের সাবেক স্ত্রী।

তবে তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আসা-যাওয়ার সময় সাংবাদিকদের এড়িয়ে চলেন এবং বের হওয়ার সময়ও কোনো মন্তব্য করেননি। তদন্ত প্রতিবেদন মেনে নেওয়ার প্রসঙ্গেও কথা বলেননি।

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় কারাগারে থাকা চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর আইনজীবী রিজওয়ানা ইউসুফের সঙ্গে কোটি টাকা ঘুষের বিনিময়ে জামিন করানোর বিষয়ে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়।

এক মিনিট ৩৬ সেকেন্ড এবং তিন মিনিট ৪২ সেকেন্ডের দুটি কল রেকর্ডে আর্থিক লেনদেনের পাশাপাশি প্রসিকিউটর তারেক আবদুল্লাহ, আবদুল্লাহ আল নোমান, মইনুল করিম ও তানভীর হাসান জোহার নামও উঠে আসে। ঘুষের এই টাকা কয়েক কিস্তিতে পরিশোধের কথাও বলা হয়।

বিষয়টি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জরুরি বৈঠক করেন। বৈঠকে তিনি স্পষ্ট করে দেন, দায়িত্ব পালনে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না।

এদিকে অভিযোগের বিষয়ে এখনো বিস্তারিত মন্তব্য করেননি রিজওয়ানা ইউসুফ। বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুনি বললো, আমি হুকুমের গোলাম
খুনি বললো, আমি হুকুমের গোলাম
আরও ৩ দিনের রিমান্ডে ডিজিএফআই’র সাবেক ডিজি মামুন
আরও ৩ দিনের রিমান্ডে ডিজিএফআই’র সাবেক ডিজি মামুন
দুই পুলিশের মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে দণ্ড
আবু সাঈদ হত্যা দুই পুলিশের মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে দণ্ড