• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সুপিরিয়র কমান্ডিং পর্যায়ে ইনু পড়েন না, ট্রাইব্যুনালকে জানালেন আইনজীবী

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ০৪:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় চলছে তৃতীয় দিনের যুক্তিতর্ক।

এদিন, তৃতীয় দফায় ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনকালে ইনুর আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও সিফাত মাহমুদ শুভ ট্রাইব্যুনালকে বলেন, সুপিরিয়র কমান্ডিংয়ের পর্যায়ে হাসানুল হক ইনু পড়েন না।

তারা এ মামলায় প্রসিকিউশনের আনা অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন যুক্তি তুলে ধরার চেষ্টা করছেন। একইসঙ্গে বলেও ট্রাইব্যুনালকে জানান তারা। এছাড়া, আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সিদ্ধান্তের সঙ্গে ইনুর সম্পৃক্ততা ছিলো না বলে জানান তারা।

রোববার বেলা সাড়ে ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক শুরু হয়। প্যানেলের অন্য সদস্য হলেন-বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শেষ হয়। ওই দিন ২০২৪ সালের ১৮ জুলাইয়ে ‘মিরর নাউ’ নামে ভারতীয় একটি টেলিভিশনে দেয়া ইনুর সাক্ষাৎকারটি ট্রাইব্যুনালে দেখান মুনসুরুল হক চৌধুরী। আওয়ামী লীগ সরকারের অংশ হিসেবে ওই সাক্ষাৎকারে কোনো কথা বলেননি বলে জানান তিনি। এছাড়া শিক্ষার্থীদের আক্রমণ করেও কোনো কথা বলা হয়নি।

পরে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তিতর্কের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ২ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের এ মামলার পুনঃতদন্ত চেয়ে আবেদন করেন হাসানুল হক ইনু। তবে আবেদনটি খারিজ করে দেন আদালত। পরে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার আইনজীবীরা। এর আগে, ১০ মার্চ সাফাই সাক্ষ্য হিসেবে প্রায় ৬৪ পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা জমা দেন হাসানুল হক ইনু। নিজের আইনজীবীর মাধ্যমে এ বক্তব্য দাখিল করেন তিনি।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের