• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মৎস্য খাতের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: প্রাণিসম্পদমন্ত্রী শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

   ১৭ জুন ২০২৬, ১১:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার ১৩ নম্বর নিজড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন বর্তমান কার্যালয়ের পাশের দানকৃত জমিতে নির্মাণসংক্রান্ত আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে এ বিষয়ে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ও উপজেলা ভূমি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্যদের রুলের জবাব দিতে বলেছেন।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারি। তার সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী মো. আবু জাফর মানিক। বিষয়টি তারা নিশ্চিত করেন।

রিট আবেদনে বলা হয়, স্থানীয় ইউনিয়নবাসীর পক্ষ থেকে একাধিক দপ্তরে আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত নিজড়া ইউনিয়ন পরিষদ ভবনের বর্তমান অবস্থান একটি গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে, যেখানে বিদ্যালয়, মসজিদ, মাদরাসা, কবরস্থান, স্বাস্থ্যকেন্দ্র, বাজার ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। ফলে ইউনিয়নবাসী সহজেই সেবা গ্রহণ করতে পারেন।

স্থানীয় ১৬ জন ব্যক্তি ইউনিয়ন পরিষদের বর্তমান কার্যালয়ের পাশের ২৫ দশমিক ৭৪ শতাংশ জমি দান করতে সম্মত হন বলেও জানানো হয়। তবে দানপত্র রেজিস্ট্রেশনের উদ্যোগ নেওয়া হলেও তা সম্পন্ন করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, বর্তমান স্থান থেকে পরিষদ অন্যত্র সরানো হলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবে এবং স্থানীয় বিরোধের আশঙ্কা তৈরি হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়েই আদালত এ নির্দেশ দেন।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত
প্রস্তুত পেপারবুক, আপিল শুনানি শুরু যেকোনো দিন
রামিসা হত্যা মামলা প্রস্তুত পেপারবুক, আপিল শুনানি শুরু যেকোনো দিন
প্রতিমন্ত্রীকে নিয়ে মানহানিকর সংবাদ প্রচার: ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
প্রতিমন্ত্রীকে নিয়ে মানহানিকর সংবাদ প্রচার: ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা