• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মৎস্য খাতের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: প্রাণিসম্পদমন্ত্রী শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

নাজিম উদ্দিন হত্যা চেষ্টা মামলায় শাহেদ মজুমদারসহ ৩ জন গ্রেপ্তার

আদালত প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০২:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থী নাজিম উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারসহ তিনজনকে ফের গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

অন্য দুই আসামি হলেন আওয়ামী লীগের সক্রিয় নেতা ও অর্থ জোগানদাতা হিসেবে উল্লেখিত সেলিম প্রধান এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সেক্রেটারি আবু সাঈদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. মোশারফ আসামিদের আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিরা আন্দোলন দমনে ভূমিকা পালন এবং অর্থ জোগানের সঙ্গে জড়িত ছিলেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার দক্ষিণে বাঁশতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাদ্রাসা শিক্ষার্থী নাজিম উদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে চিকিৎসা পরীক্ষায় তার মাথায় বিপুল সংখ্যক ছররা গুলির অস্তিত্ব পাওয়া যায়। চিকিৎসকেরা সেখান থেকে অনেকগুলো গুলি অপসারণ করেন।

ঘটনার পর নাজিম উদ্দিনের খালা বাদী হয়ে গুলশান থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। এর আগে আসামিরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার অবস্থায় ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত
প্রস্তুত পেপারবুক, আপিল শুনানি শুরু যেকোনো দিন
রামিসা হত্যা মামলা প্রস্তুত পেপারবুক, আপিল শুনানি শুরু যেকোনো দিন
প্রতিমন্ত্রীকে নিয়ে মানহানিকর সংবাদ প্রচার: ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
প্রতিমন্ত্রীকে নিয়ে মানহানিকর সংবাদ প্রচার: ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা