টপ নিউজ
কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে নিহত ১
রাঙামাটি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ১২:১৪ এ.এম.

ছবি: সংগৃহীত
রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম চাকুয়া পাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার চিৎমরম ইউনিয়নের বড়পাড়ার বাসিন্দা এবং মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।
চেয়ারম্যান জানান, রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় চাকুয়া পাড়া এলাকায় বন্য হাতির মুখোমুখি হলে হাতিটি শুঁড় দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাকের জানান, ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/আ







