• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাম ও হামের উপসর্গে সাত জনের মৃত্যু, নতুন রোগী ১৪ শতাধিক

নিজস্ব প্রতিবেদক    ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮২ জন। একই সময়ে নিশ্চিত হামে দুই জনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩৭১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৭ হাজার ২৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৭২১ জন।   

১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৪ জন।

একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন আট হাজার ৩৬৯ জন।  গত ২৪ ঘণ্টায় নিশ্চিত আরও দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত হাম সন্দেহে ৩০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৫৬ জনের।  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ, গ্রিডে ঘাটতি ৩ হাজার মেগাওয়াট
ছবি: ভিওডি বাংলা
বিরোধীদলীয় এমপিদের জন্য বিশেষ বরাদ্দ, জনপ্রতি ৩০ লাখ টাকা
ফাইল ছবি
পুলিশে বড় রদবদল, সিআইডির নতুন প্রধান মোশাররফ হোছাইন