• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বর্ষবরণে গান-নৃত্যে মুখর ঢাবির বটতলা

নিজস্ব প্রতিবেদক    ১৪ এপ্রিল ২০২৬, ১১:০৯ এ.এম.
ঢাবির বটতলায় সঙ্গীত বিভাগের আয়োজনে বর্ষবরণে গান-নৃত্যের পরিবেশনা:ছবি-ভিওডি বাংলা

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাণ ফিরে পায় বর্ণিল সাংস্কৃতিক আয়োজনে। সঙ্গীত বিভাগের উদ্যোগে ‘নব আনন্দে জাগো বর্ষবরণ’ শিরোনামে অনুষ্ঠিত এ আয়োজনে সকাল থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় শুরু হওয়া এ অনুষ্ঠান চলে সকাল ১০টা পর্যন্ত। শুরু থেকেই দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গান ও নৃত্যের সম্মিলিত পরিবেশনায় শিল্পীরা নতুন বছরের আগমনী বার্তা পৌঁছে দেন উপস্থিত সবার মাঝে।

অনুষ্ঠানে সঙ্গীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়ে পরিবেশন করেন বিভিন্ন বর্ষবরণধর্মী গান। পাশাপাশি নৃত্য পরিবেশনাও ছিল অন্যতম আকর্ষণ। বর্ণিল উপস্থাপনায় পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও দর্শনীয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম বাহক। তাই এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, বরং সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

অনুষ্ঠানটি দোয়েল ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়, ফলে ক্যাম্পাসের বাইরেও দর্শকরা এই আয়োজন উপভোগ করার সুযোগ পান।

দর্শনার্থী ফেরদৌস রহমান বলেন, ‘ঢাবির বটতলার এই আয়োজন দীর্ঘদিনের ঐতিহ্য। প্রতিবছরের মতো এবারও গান, নৃত্য আর উৎসবের আবহে নতুন বছরকে বরণ করেছে সবাই।’

সব মিলিয়ে, গান, নৃত্য ও উৎসবের রঙে রাঙানো এই আয়োজন নতুন বছরকে স্বাগত জানানোর এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা