• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পহেলা বৈশাখেও রাজধানীতে সবজির দামে ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক    ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩১ পি.এম.
রাজধানীর কাঁচাবাজারে পহেলা বৈশাখের দিনেও সবজির দাম ঊর্ধ্বমুখী:ছবি-ভিওডি বাংলা

রাজধানীর কাঁচাবাজারে পহেলা বৈশাখেও সবজির দাম ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন, সরবরাহে ঘাটতি ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। ফলে স্বল্প আয়ের মানুষের জন্য সবজি কেনা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, টমেটো কেজিপ্রতি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। লেবু প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কফি, চিচিঙ্গা ও ঝিঙে প্রতিকেজি ৮০ টাকা, লতি ৭০ থেকে ৮০ টাকা, করলা ১০০ টাকা, উচ্ছে ৮০ টাকা এবং ঢেঁড়স ৯০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারভেদে এসব দামে কিছুটা পার্থক্য থাকলেও সার্বিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট।

বিশেষ করে পহেলা বৈশাখকে সামনে রেখে বাজারে চাহিদা কিছুটা বেড়েছিল। তবে মঙ্গলবার ছুটির দিন এবং বিভিন্ন এলাকায় বর্ষবরণ উৎসব ও মেলা থাকায় বাজারে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরেই সবজির বাজারে দাম বাড়তির দিকে রয়েছে। 
 
এছাড়া মৌসুম পরিবর্তনের সময় কিছু সবজির উৎপাদন কমে যাওয়াও দামের ওপর প্রভাব ফেলছে বলে তারা দাবি করে যাত্রাবাড়ী কাঁচাবাজারের বিক্রেতা জনি আলম জানান, ছুটির দিনের কারণে পাইকারি বাজার থেকে সবজির সরবরাহ স্বাভাবিকের তুলনায় কম এসেছে। ফলে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। 

আরেক ক্রেতা রাজধানীর শনিরআখড়া কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা সাজ্জাদ বলেন, দিনদিন মনে হচ্ছে সবজির দাম শুধু বাড়ছেই। গত সপ্তাহের তুলনায় আজ অনেক সবজির দামই বেশি। সীমিত আয়ের মানুষের জন্য বাজার করা এখন বেশ কঠিন হয়ে যাচ্ছে।

অন্য আরেক জন ক্রেতা জানান, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম আগে থেকেই বেশি। এর সঙ্গে সবজির দাম বাড়ায় সংসারের খরচ সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়েছে। তারা বাজার তদারকি জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তবে মৌসুমি কারণে কিছু সবজির দাম আপাতত বেশি থাকার সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে ক্রেতারা দ্রুত বাজারে স্বস্তি ফেরার প্রত্যাশা করছেন।  

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী কয়েকদিনের মধ্যে কিছু সবজির দাম কমতে পারে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি