• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নতুন শ্রমবাজার নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার খুঁজে বের করতে সরকারের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সাংসদ মো. আশরাফ উদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার নতুন শ্রমবাজার সম্প্রসারণে সক্রিয়ভাবে কাজ করছে। ইউরোপের সার্বিয়া, গ্রীস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, পাশাপাশি ব্রাজিল ও রাশিয়াসহ বিভিন্ন দেশে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে শ্রমবাজার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলোর সঙ্গে কর্মী নিয়োগ বিষয়ে সম্পর্ক জোরদার করতে উচ্চপর্যায়ের সফরের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সম্ভাব্য শ্রমবাজার অনুসন্ধান করে পেশাভিত্তিক চাহিদা নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের স্থানীয় লবিস্ট বা বিশেষজ্ঞ ফার্ম নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে, যা বিদেশস্থ মিশনের সুপারিশের ভিত্তিতে করা হবে।

তিনি জানান, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে কাজ চলছে। পাশাপাশি থাইল্যান্ডেও শ্রমবাজার খোলার লক্ষ্যে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

জাপানে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা থাকায় সেখানে কর্মী প্রেরণ বাড়াতে জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের পরিধি সম্প্রসারণ করা হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে ৫৩টি টিটিসিতে জাপানি ভাষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এছাড়া জাপানি ভাষার পাশাপাশি রাশিয়ান, আরবি, জার্মান ও ইতালিয়ান ভাষার প্রশিক্ষক নিয়োগ কার্যক্রম চলছে। ইতোমধ্যে বিভিন্ন ভাষার ৪১ জন প্রশিক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছে বলেও সংসদে জানানো হয়।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী