• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

যে কারণে সংসদ চলাকালে এমপিদের সতর্ক করলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ এ.এম.
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের (এমপি) মোবাইল ফোনে কথা বলা এবং স্পিকারের সামনে দিয়ে হেঁটে চলা (ফ্লোর ক্রস) নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম কার্যদিবসে এই পরিস্থিতির সৃষ্টি হলে তিনি সংশ্লিষ্ট এমপিদের সতর্ক করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অধিবেশনে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা করছিলেন।  এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্য থামিয়ে দিয়ে চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন। 

ডেপুটি স্পিকার বলেন, ‘আপনার (চিফ হুইপ) মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই। ম্যানি অব দ্য পার্লামেন্ট মেম্বার্স, ওনারা সংসদের ভেতর থেকে কথা বলছেন, ওভার দ্যা ফোন। আওয়াজটা এই পর্যন্ত আসছে। নিশ্চয় যারা বক্তব্য রাখছেন বা শুনছেন অন্যদের ক্ষেত্রে এটা ডিস্টার্ব হচ্ছে। একটু যদি দেখতেন আপনি প্লিজ।’

এরপর ডেপুটি স্পিকারের আহ্বানে চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে দাঁড়িয়ে বলেন, ডেপুটি স্পিকারের কথা সবাই শুনেছেন। হাউজের মধ্যে আমরা কেউ কথা না বলি। অতি প্রয়োজনে বাইরে গিয়ে বলব। কথা স্পিকারের কান পর্যন্ত পৌঁছেছে, অতএব আমাদের সচেষ্ট থাকতে হবে।

তিনি রুলস অব প্রসিডিউর বা কার্যপ্রণালি বিধির কথা মনে করিয়ে দিয়ে আরও বলেন, সংসদ সদস্য যখন স্পিকারের সঙ্গে কথা বলেন, তখন তার মাঝখান দিয়ে কেউ আসা-যাওয়া করবেন না। যদি আসতে হয় তবে পেছন দিয়ে ঘুরে আসবেন। এটিই নিয়ম। এছাড়া হাউজের মধ্যে কেউ ছবি তুলবেন না।

এর আগে গত ১০ এপ্রিল সংসদীয় আচরণ না মানায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকেও সতর্ক করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সেদিন স্পিকার বলেছিলেন, এত অসহিষ্ণু হলে চলবে না। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ও শুনতে হবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু