• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৩ দিনের সফরে ভোলায় যাচ্ছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৪ এ.এম.
ছবি : সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে ভোলায় আসছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।  বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা থেকে সড়ক পথে বরিশাল হয়ে বিকেলে ভোলায় আসার কথা রয়েছে তাঁর।

জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর নির্বাচনী এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে প্রথম সফর হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সফর ঘিরে সরকারি-বেসরকারিভাবে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। 

সরকারি সফরসূচি থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়ে বিকেল ৩টার দিকে তিনি ভোলা সার্কিট হাউজে উপস্থিত হবেন। একই দিন বিকেল ৫টায় তার নির্বাচনী এলাকা লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। 

পরদিন শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় লালমোহন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। ওই দিন বেলা ১১টার দিকে পুনরায় সড়ক পথে ঢাকায় ফিরবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ