• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সরাইলের হাসপাতাল ‌‌‘নিজেই রোগী': সংসদে রুমিন

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ পি.এম.
সংসদে রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রায় সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসাসেবার ভরসা মাত্র ৫০ শয্যার একটি হাসপাতাল। এ পরিস্থিতিকে “নিজেই রোগীর মতো” বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে উত্থাপিত একটি সিদ্ধান্ত-প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের বিপুল জনগোষ্ঠীর জন্য একমাত্র হাসপাতালটিতে প্রয়োজনীয় চিকিৎসক, কর্মচারী, ওষুধ ও আধুনিক যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। এ কারণে হাসপাতালটি কার্যত অকার্যকর অবস্থায় রয়েছে।

তিনি জানান, হাসপাতালটিতে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ছয়তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ৫ আগস্টের পর ঠিকাদার কাজ ছেড়ে চলে যাওয়ায় প্রকল্পটি থেমে আছে। বর্তমানে পুরোনো দোতলা ভবনেই চিকিৎসাসেবা চালানো হচ্ছে, যা জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

সংসদ সদস্য আরও বলেন, হাসপাতালে কনসালট্যান্টসহ চিকিৎসকের ৯টি, নার্সের ৬টি, মেডিকেল টেকনোলজিস্টের ২টি, ফিল্ড স্টাফের ১৫টি, স্বাস্থ্য সহকারীর ৮টি এবং অন্যান্যসহ মোট ৬৪টি পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তিনি দ্রুত জনবল নিয়োগ ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে হাসপাতালটির সেবার মান উন্নয়নের দাবি জানান।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী