• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পি.এম.
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমা-ছবি-ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলীয় ইশতেহার এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের আগেই জনগণের সামনে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখন তা বাস্তবায়নের সময় এসেছে। জনগণের সমর্থন নিয়ে গঠিত এই সরকার তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

জ্বালানি খাতের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও দেশের মানুষের দুর্ভোগ বিবেচনায় এখনো দাম বাড়ানো হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রতিদিন বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, কেবল অবকাঠামোগত বা পুঁথিগত পরিবর্তন নয়, দেশের উন্নয়নে মানসিকতার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সরকার অতীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এ দিকটি গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবের মধ্যেও দেশের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের সুবিধা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, কারণ সরকার জনগণের কাছে দায়বদ্ধ।

রাষ্ট্রীয় ও পারিবারিক পর্যায়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও তা যেন বিভেদ বা শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ বলেও স্বীকার করেন তিনি।

শিক্ষা খাতের উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মমুখী করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী