• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পি.এম.
বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিরা নিরীক্ষা খাতের বিভিন্ন বিষয়  নিয়ে মতবিনিময় করেন:ছবি-ভিওডি বাংলা

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপির সঙ্গে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর মিনি কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দেশের নিরীক্ষা খাতের বর্তমান পরিস্থিতি, পেশাগত মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট নীতিগত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইসিএবি প্রতিনিধিরা নিরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের নিরীক্ষা কার্যক্রম দীর্ঘদিন ধরে আইসিএবি-এর মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। তাই এই খাতে যে কোনো ধরনের নীতিগত পরিবর্তন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও আস্থার ওপর প্রভাব ফেলতে পারে।

বাণিজ্য মন্ত্রী আইসিএবি প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নিরীক্ষা খাতের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় সম্পদ সুরক্ষায় নিরীক্ষা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ খাতের মান বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

আলোচনায় আরও উঠে আসে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (CMA) পেশাজীবীদের নিরীক্ষা করার অধিকার সংক্রান্ত বিষয়টি। আইসিএবি প্রতিনিধিরা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, ২০২৫ সালের অর্থ আইনে CMA-দের নিরীক্ষা করার অধিকার দেওয়ার প্রস্তাব উঠেছিল, তবে পেশাগত আপত্তির কারণে তা চূড়ান্ত আইনে অন্তর্ভুক্ত হয়নি। তবে একই ধরনের প্রস্তাব ২০২৬ সালের আইন সংশোধনে আবারও বিবেচনায় আসতে পারে বলে আশঙ্কা রয়েছে, যা নিরীক্ষা খাতের মান ও বিশ্বাসযোগ্যতার ওপর প্রভাব ফেলতে পারে।

তারা আরও উল্লেখ করেন, আইসিএমএবি-এর বর্তমান বিধিবদ্ধ কাঠামো অনুযায়ী নিরীক্ষা করার পূর্ণ অধিকার নেই, এবং ২০১৮ সালের সংশ্লিষ্ট আইনে এই সীমাবদ্ধতা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাই আইনগত কাঠামো বজায় রেখে পেশাগত ভারসাম্য রক্ষার ওপর তারা গুরুত্ব দেন।

আইসিএবি প্রতিনিধিরা মন্ত্রীর কাছে একটি লিখিত চিঠিও হস্তান্তর করেন, যেখানে বিভিন্ন নীতিগত দাবি ও উদ্বেগ তুলে ধরা হয়। এর মধ্যে সংগঠনের জন্য আর্থিক বরাদ্দ বৃদ্ধি, পেশাগত উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং নিরীক্ষা খাতে মান নিয়ন্ত্রণ জোরদারের বিষয়গুলো উল্লেখযোগ্য।

বৈঠকে আইসিএবি-এর ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া জান্নাত খান, মো. রোকনুজ্জামান, মোহাম্মদ মেহেদি হাসান, মো. মনিরুজ্জামান এবং প্রধান নির্বাহী শুভাশিস বসু উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী